নেত্রকোণায় শিলাবৃষ্টি ও উজানের পানিতে হাওরের ধান তলিয়ে যাওয়ার আশঙ্কায় দিশেহারা কৃষক
প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে নেত্রকোনার হাওরাঞ্চল। শিলাবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির চাপে নেত্রকোণা মদন উপজেলার দেওসহিলা হাওরসহ বিস্তীর্ণ বোরো ধানক্ষেত পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কায় চরম দুশ্চিন্তায় পড়েছেন হাজারো কৃষক।
স্থানীয় সূত্রে জানা যায়,হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় মদন উপজেলার দেওসহিলা হাওরে আধা-পাকা বোরো ধান কাটার আগেই পানির নিচে তলিয়ে যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সাম্প্রতিক শিলাবৃষ্টি,যা অনেক জমির ধান ভেঙে মাটিতে লুটিয়ে পড়ে ব্যাপক ক্ষতির করেছে। এতে করে কৃষকদের স্বপ্নের ফসল হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় কৃষক আব্দুল করিম বলেন,অনেক কষ্ট করে ধান লাগাইছি। এখন যদি পানিতে ডুবে যায়,তাহলে ঋণ শোধ করবো কিভাবে? পরিবার চালানোই কঠিন হয়ে যাবে।”
নেত্রকোণার হাওর অধ্যুষিত মোহনগঞ্জ,খালিয়াজুরী ও মদন উপজেলার বিভিন্ন হাওর এলাকাতেও একই চিত্র দেখা গেছে। শিলাবৃষ্টি ও পানির চাপের কারণে নিম্নাঞ্চলের অধিকাংশ জমির ধান নুয়ে পড়েছে এবং অনেক জমির ধান পানিতে পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এতে করে ঋণ নিয়ে চাষ করা কৃষকদের মাথায় হাত পড়েছে। অনেকেই এখন আর্থিক ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
এদিকে কৃষি বিভাগ জানিয়েছে,ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। তবে পানি দ্রুত না কমলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রাকৃতিক দুর্যোগে কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত সহায়তা কামনা করেছেন স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষকরা।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার