আইসিবি ইসলামিক ব্যাংকের প্রশাসক হিসেবে মামুনুর রহমানের যোগদান
আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) মামুনুর রহমান। গত ২ এপ্রিল ২০২৬ তারিখে তিনি নতুন এই পদে যোগদান করেন। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, তাকে আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য প্রশাসক নিযুক্ত করা হয়েছে।
মামুনুর রহমান ব্যাংকিং খাতের একজন অভিজ্ঞ ও দক্ষ পেশাজীবী। তিনি ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট, প্রশিক্ষণ একাডেমি এবং খুলনা অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রীয় ব্যাংকে যোগদানের আগে তিনি আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এবং পূবালী ব্যাংক পিএলসিতেও কর্মরত ছিলেন।
শিক্ষাগত জীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর এবং আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) হতে ডিএআইবিবি সনদ অর্জন করেছেন। নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে মামুনুর রহমান বলেন, “আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সংকট কাটিয়ে গ্রাহকসেবার মান উন্নয়ন এবং শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব।”
এমএসএম / এমএসএম
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত