ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ভোজ্য তেলের কৃত্রিম সংকট রোধে দেশব্যাপী র‍্যাবের বিশেষ অভিযান: ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৯-৪-২০২৬ দুপুর ৪:৩৫

দেশব্যাপী ভোজ্য তেলের কৃত্রিম সংকট রোধ এবং অসাধু মজুতদারদের দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এরই ধারাবাহিকতায় গত ৮ এপ্রিল ২০২৬ তারিখে দেশের বিভিন্ন স্থানে ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে প্রায় ১ লক্ষ ৪২ হাজার ১৭৩ লিটার ভোজ্য তেলের অস্বাভাবিক মজুত চিহ্নিত করা হয়েছে। বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং কালোবাজারি রোধে এসব অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সর্বমোট ৬ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে র‍্যাব-৭ ফেনী জেলার রামপুর তাকিয়া রোডে অভিযান চালিয়ে ৩০ হাজার লিটার অবৈধ মজুত উদ্ধার করে এবং দুটি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করে। নরসিংদী সদরে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও মদিনা ট্রেডিংয়ে ২৫ হাজার লিটার তেল মজুত ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণের দায়ে জরিমানা ও সতর্ক করা হয়। সাতক্ষীরা জেলা সদরে সাধু স্টোর ও হাজী ট্রেডার্সকে লাইসেন্স জটিলতা ও পাকা রসিদ না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাগেরহাটের চুলকাটি বাজারে মেসার্স রাজ স্টোরে ২০ হাজার ৪০০ লিটার তেলের সঠিক ভাউচার না থাকায় ২০ হাজার টাকা এবং নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মঈনের গোডাউনে ১ হাজার ২০০ লিটার তেল ও বিএসটিআই লাইসেন্স না থাকায় ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়া কুষ্টিয়া জেলা সদরে বাবুল পাল স্টোরকে ৫ হাজার ৫৭৩ লিটার তেল অবৈধ মজুতের দায়ে ১ লক্ষ টাকা এবং মৌলভীবাজারে মজুত থাকা সত্ত্বেও তেল বিক্রি না করায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। র‍্যাব জানায়, প্রতিষ্ঠা লগ্ন থেকেই তারা সন্ত্রাসবাদ, অস্ত্র ও মাদকের পাশাপাশি জনস্বার্থ রক্ষায় কাজ করে আসছে। সাম্প্রতিক সময়ে তেলের বাজার নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে