ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

এলজিইডি-ক্রিলিকের লস এন্ড ড্যামেজ মূল্যায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৯-৪-২০২৬ বিকাল ৫:২৭

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট (ক্রিম্প) এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত ইনসেপশন ওয়ার্কশপ ৯ এপ্রিল বৃহস্পতিবার এলজিইডি সদর দপ্তরে সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। 
কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিক এর পরিচালক মোঃ আজহারুল ইসলাম। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন। এসময় তিনি বলেন, এলজিইডির এই কম্পোনেন্টের আওতায় সাতক্ষীরা, ভোলা ও বরগুনায় তিনটি পাইলট জেলার দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতির ডাটাবেজ এবং ভূ-স্থানিক তথ্যের মাধ্যমে তথ্য-প্রমাণ ভিত্তিক ঝুঁকি শনাক্তকরণ, পরিকল্পনা এবং লক্ষ্যভিত্তিক বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। কর্মশালায় অংশগ্রহণকারীদের উপস্থিতিতে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান ন্যাকম-ও-ক্রিডস জেভি এর টিম লিডার প্রফেসর ড. হাসান মাহমুদ দুর্যোগ ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ পদ্ধতি এবং কর্মপরিকল্পনার তথ্য উপস্থাপন করেন।

কর্মশালায় পরিবেশ অধিদপ্তর, আবহাওয়া অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, পিডব্লিউডি, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডসহ বিভিন্ন অধিদপ্তরের প্রতিনিধিগণ উপস্তিত থেকে তাদের মতামত প্রদান করেন। এসময় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দা আসমা খাতুন, কাজী সাইফুল কবীর, মোঃ ওয়াহিদুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আখতার হোসেন, মোঃ গোলাম মওলা, ক্রিম্প-ক্রিলিকের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক, ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল ও ক্রিলিকের বিশেষজ্ঞ পরামর্শকগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন