ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আইএফআইসি ব্যাংক এর দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৯-৪-২০২৬ বিকাল ৭:২

দেশের বৃহত্তম বানিজ্যিক ব্যাংক আইএফআইসি এর উদ্যোগে ব্যাংকের মুদ্রা ব্যবস্থাপনাকে আরও সুসংহত, সুশৃঙ্খল ও আধুনিকায়নের লক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মশালা। 
সম্প্রতি (০৪ এপ্রিল, ২০২৬) শনিবার, ঢাকার পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারে উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ব্যাংকিং খাতের মুদ্রা ব্যবস্থাপনা ও নগদ অর্থ প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন দিক, চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আয়োজিত এ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি (বিবিটিএ) এর পরিচালক জনাব এ.কে.এম রেজাউল করিম। তিনি বর্তমান নীতিমালা, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং আধুনিক নগদ ব্যবস্থাপনা পদ্ধতির উপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের পিএলসি-এর কাস্টমার সার্ভিস সেন্টারের প্রধান জনাব ঠাকুর লক্ষণ চন্দ্র ঘোষ এবং কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান জনাব উইলিয়াম চৌধুরী ।

হাইব্রিড মডেলে আয়োজিত এই কর্মশালায় আইএফআইসি ব্যাংক পিএলসি-এর ঢাকা ও ঢাকা অঞ্চলস্থ বিভিন্ন শাখা ও উপশাখার ৬ ¬শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বাংলাদেশ ব্যাংকের পরিচ্ছন্ন  নোট নীতিমালা, নোট রিফান্ড  রেগুলেশন, নোট সর্টিং, জাল নোট সনাক্তকরণ ও প্রচলন প্রতিরোধ এবং রিপোর্টিং প্রক্রিয়ার বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত