ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউনিকো হসপিটালে সিনিয়র সিটিজেন কেয়ার প্রোগ্রাম চালু করেছে


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৯-৪-২০২৬ বিকাল ৭:১৩

ইউনিকো হসপিটাল বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা ও ছাড় সুবিধা নিশ্চিত করতে “সিনিয়র সিটিজেন কেয়ার প্রোগ্রাম” চালু করেছে।
এই উদ্যোগের আওতায় সিনিয়র সিটিজেনরা ওপিডি ও আইপিডি সেবায় বিশেষ সুবিধা ও ছাড় পাবেন। এর মধ্যে রয়েছে ডাক্তারের পরামর্শ, ল্যাবরেটরি সেবা, রেডিওলজি ইমেজিং, বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষা এবং ডায়ালাইসিস সেবা। পাশাপাশি যেসব বয়োজ্যেষ্ঠ নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে আসতে পারেন না, তাদের জন্য Unico@Home সেবার সুবিধাও থাকবে, যার মাধ্যমে ঘরে বসেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করা সম্ভব হবে। এছাড়াও এই কর্মসূচিতে বয়োজ্যেষ্ঠদের সার্বিক সুস্থতা নিশ্চিত করতে পরিবারের সদস্যদের সম্পৃক্ততার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে তাদের শারীরিক ও মানসিক সুস্থতা সমানভাবে বজায় থাকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর ডা. সরদার এ. নাঈম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিকো হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর তাজুল ইসলাম ঢালি এবং সিইও আর্দ্রা কুরিয়েন। তারা তাদের বক্তব্যে সিনিয়র সিটিজেনদের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে ইউনিকো হাসপাতালের অঙ্গীকার তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্য অতিথিরাও বয়োজ্যেষ্ঠদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা উদ্যোগের গুরুত্ব নিয়ে বক্তব্য দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বয়োজ্যেষ্ঠদের জীবনমান উন্নয়নে কাজ করা স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সমাজসেবী, ইউনিকো হাসপাতালে চিকিৎসা গ্রহণকারী সিনিয়র সিটিজেন, গণমাধ্যম প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, পাশাপাশি হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, চিকিৎসক ও কর্মীরা উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের মাধ্যমে সিনিয়র সিটিজেনদের জন্য সহজলভ্য ও সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, এবং তাদের সম্মান, যত্ন ও সহমর্মিতার সাথে উন্নত চিকিৎসা প্রদান করাই ইউনিকো হাসপাতালের মূল লক্ষ্য।

এমএসএম / এমএসএম

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত