ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

কমিউনিটি ব্যাংক ও বেসিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর আইসিটি উদ্যোক্তা ও স্টার্টআপে আর্থিক সহায়তা জোরদারে যৌথ উদ্যোগ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৯-৪-২০২৬ বিকাল ৭:২২

 কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফট্ওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (BASIS) -এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বেসিস বোর্ডরুমে আয়োজিত এই চুক্তি দেশের আইসিটি খাতে উদ্যোক্তা ও স্টার্টআপদের জন্য আর্থিক ও ব্যাংকিং সহায়তা আরও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত; হেড অব এজেন্ট ব্যাংকিং, ফরেন রেমিট্যান্স, ট্রানজ্যাকশন ব্যাংকিং ও স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট এস.কে পারভেজ মারেকার; এসএমই হেড হোসেন-আল-সাফীর চৌধুরী; হেড অব কার্ডস জাহির আহমেদ; হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান এবং এজেন্ট ব্যাংকিং ডিভিশনের ম্যানেজার মো. আল আমিন সুমনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও বেসিসের প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান। বেসিসের অন্যান্য অ্যাসোসিয়েট কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুস্তাফা রফিকুল ইসলাম (ডিউক), মুশফিকুর রহমান, মো. রওশন কামাল জেমস, এ এইচ এম রকমুনুর জামান রনি, মোহাম্মদ আব্দুল মজিদ, মো. জুয়েল, ফেরদৌস আলম এবং সাইয়েদ জাহিদ হোসেন।
এই সমঝোতা স্মারকের আওতায় কমিউনিটি ব্যাংক ও বেসিস যৌথভাবে আইসিটি উদ্যোক্তাদের জন্য উপযোগী বিভিন্ন আর্থিক সমাধান চালু করবে। 
আইসিটি ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে এই অংশীদারিত্বের আওতায় স্কিল ডেভেলপমেন্ট, রেগুলেটরি কমপ্লায়েন্স ট্রেনিং, বাজার সম্প্রসারণ উদ্যোগ এবং একটি ICT Export Accelerator  গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা দেশীয় উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারে সংযুক্ত করতে সহায়ক ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত