ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৯-৪-২০২৬ বিকাল ৭:৫২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬। উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুই দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এই আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী,শিক্ষক, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুইদিনব্যাপী আয়োজিত বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক ধারণা প্রদর্শন করে। নতুন নতুন আবিষ্কার ও সৃজনশীল উপস্থাপনায় মুগ্ধ হন দর্শনার্থীরা। বিশেষ করে পরিবেশবান্ধব প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞানভিত্তিক সমাধান নিয়ে শিক্ষার্থীদের উদ্যোগ ছিল চোখে পড়ার মতো।এর পাশাপাশি অনুষ্ঠিত হয় ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের জ্ঞান ও দক্ষতার পরিচয় দেয়। একই সঙ্গে আয়োজন করা হয় ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করে। অনুষ্ঠানের সমাপনী পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) শাহাদাৎ হোসেন।  প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তরুণ প্রজন্মকে বিজ্ঞানমুখী ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।এই কর্মসূচিতে তত্ত্বাবধান করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর কর্মকর্তা তৌহিদুল ইসলাম। এবং পৃষ্ঠপোষকতায় ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। অনুষ্ঠানটি সার্বিক আয়োজনে ছিল উপজেলা প্রশাসন, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম। অনুষ্ঠানে অনন্য বক্তারা বলেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলবে এবং উদ্ভাবনী বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার