ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারী মহিলা কলেজে নবনিযুক্ত সভাপতির পরিচিতি সভা অনুষ্ঠিত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১০-৪-২০২৬ দুপুর ৩:৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অবস্থিত ভূরুঙ্গামারী মহিলা কলেজের নবনিযুক্ত সভাপতি মোছাঃ শামিমা নার্গিস (মুক্তা)পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে কলেজ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোছাঃ নাজমুন নাহার, উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ, যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন ( তৌহিদ), যুগ্ম আহ্বায়ক হাজী আঃ সালাম, উপজেলা বিএনপির অন্যতম সদস্য কাজী নিজাম উদ্দিন সহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নবনিযুক্ত সভাপতিকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান এবং তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।পরিচিতি সভায় বক্তব্য রাখতে গিয়ে মোছাঃ শামিমা নার্গিস (মুক্তা) বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন। তিনি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় কলেজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা নবনিযুক্ত সভাপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তার নেতৃত্বে কলেজের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি আরও ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সভা শেষে কলেজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয় এবং সেগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়। পরে তিনি কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপন করেন।উল্লেখ্য, মোছাঃ শামিমা নার্গিস(মুক্তা)তিনি ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শিক্ষক নঈম উদ্দিন আহম্মেদ এর ভাতিজি এবং বাবা অবসর প্রাপ্ত শিক্ষক এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আবু সালেহ (বিএসসি) জ্যেষ্ঠ মেয়ে। শামীমা নাগিস (মুক্তা) তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। তার অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে ভূরুঙ্গামারী মহিলা কলেজ নতুন উচ্চতায় পৌঁছাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। 

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার