কলমাকান্দার বড়খাপন ইউনিয়নে নেতৃত্বের নতুন দিগন্ত—চেয়ারম্যান প্রার্থী কেফায়েত হোসেন কাঞ্চন
অসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে সারাদেশে চলছে প্রচার-প্রচারণার লহর। এর ধারাবাহিকতায় নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ৪ নং বড়খাপন ইউনিয়নেও গড়াচ্ছে নতুন রাজনৈতিক উত্তেজনা।
এলাকায় সামাজিক কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ, মানবিক সহায়তা এবং মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন কলমাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কেফায়েত হোসেন কাঞ্চন।
তিনি দীর্ঘদিন ধরে অসহায় ও হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন। বন্যা,ঘরবাড়ি ক্ষতি বা দুর্ঘটনার সময় তিনি দ্রুত সহায়তা পৌঁছে দিয়েছেন। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন।
গত রমজানে তার উদ্যোগে অনুষ্ঠিত বিশাল ইফতার মাহফিল কেবল ধর্মীয় অনুষ্ঠানই ছিল না,এটি সামাজিক সম্প্রীতি এবং সম্প্রদায়ের একত্রিত হওয়ার অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।
স্থানীয়রা মনে করছেন,বড়খাপন ইউনিয়নে এখন একজন সৎ শিক্ষিত,মানবিক এবং জনবান্ধব নেতা প্রয়োজন। সেই প্রত্যাশার জায়গা থেকেই কেফায়েত হোসেন কাঞ্চনের নাম জোরালোভাবে উঠে এসেছে।
ছাত্রনেতা হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করে, বর্তমানে তিনি একজন দায়িত্বশীল যুব নেতা,যার নেতৃত্বে রয়েছে শৃঙ্খলা,ধৈর্য এবং মানুষের প্রতি গভীর দায়বদ্ধতা।
স্থানীয়দের ভাষ্য,তিনি নিরহংকারী এবং সকল সম্প্রদায়ের মানুষের কাছে সমানভাবে গ্রহণযোগ্য। নির্বাচিত হলে ইউনিয়নে শান্তি,সহনশীলতা এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
কেফায়েত হোসেন কাঞ্চন বলেন,জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে সকলকে সঙ্গে নিয়ে বড়খাপনকে একটি উন্নত,শান্তিপূর্ণ ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied