ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বেবিচক ও মার্কিন দূতাবাসের যৌথ উদ্যোগে সিমফক্স সিবিটি সিমুলেটর প্রশিক্ষণ সম্পন্ন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১০-৪-২০২৬ দুপুর ৪:৪০

আমেরিকান দূতাবাস, ঢাকা এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী SIMFOX CBT Simulator Training  সফলভাবে সম্পন্ন হয়েছে। বেবিচক সদরদপ্তরে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালা ৭ এপ্রিল শুরু হয়ে আজ ৯ এপ্রিল ২০২৬ তারিখে শেষ হয়। দেশের এভিয়েশন নিরাপত্তা ব্যবস্থাকে আরও দক্ষ, আধুনিক এবং আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।
প্রশিক্ষণে বেবিচকের এভিয়েশন সিকিউরিটি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক এক্স-রে স্ক্রিনিং প্রযুক্তি সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি বাস্তবভিত্তিক সিমুলেশন অনুশীলনের মাধ্যমে ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক এর সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোঃ আসিফ ইকবাল, বিএসপি, বিইউপি,এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাটাশে ডেভিড মো।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের আধুনিক প্রশিক্ষণ কর্মসূচি দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ভবিষ্যতেও বেবিচক ও মার্কিন দূতাবাসের মধ্যে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের প্রতিনিধিবৃন্দ, বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষকগণ এবং প্রশিক্ষণার্থীরা। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং প্রশিক্ষণ সংশ্লিষ্ট আধুনিক সরঞ্জাম হস্তান্তর করা হয়, যা ভবিষ্যতে প্রশিক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল করবে।
এই সফল আয়োজন দেশের বিমান নিরাপত্তা খাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতামূলক উদ্যোগ আরও সম্প্রসারিত হবে।

 

 

Aminur / Aminur

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত