উত্তরা ইউনিভার্সিটি এবং প্রাইম ব্যাংকের যৌথ উদ্যোগে ফাইন্যান্সিয়াল লিটারেসি সেমিনার
উত্তরা ইউনিভার্সিটি এবং প্রাইম ব্যাংক একাডেমিয়ার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলোফাইন্যান্সিয়াল ও ক্যারিয়ার লিটারেসি প্রোগ্রাম – ২০২৬ (সিজন ১)। ৯ এপ্রিল সারাদিনব্যাপী চলা অনুষ্ঠানটি উত্তরা ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে আয়োজিত হয়। স্কুল অফ বিজনেস এর উদ্যোগে এবং ইউ ইউ বিজনেস ক্লাবের পরিকল্পনা ও ব্যাবস্থাপনায় চমৎকার এই আয়োজনে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের আর্থিক ব্যবস্থাপনা ও ক্যারিয়ার উন্নয়ন সম্পর্কে সচেতন করা, যাতে তারা প্রয়োজনীয় জ্ঞান ও দিকনির্দেশনা পেয়ে বর্তমান প্রতিযোগিতামূলক বৈশ্বিক চাকরির বাজারে সঠিক সিদ্ধান্ত নিতে পারে।
সেমিনারে বিশিষ্ট বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি’র, এম. এনায়েম এ. চৌধুরী, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব কনজিউমার অ্যান্ড এসএমই ব্যাংকিং; শায়লা আবেদিন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং; এবং এম. এম. মাহবুব হাসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ড. ইশরাত হোসেন, ডিন, স্কুল অব বিজনেস, উত্তরা বিশ্ববিদ্যালয়। তিনি শিক্ষার্থীদের জন্য ফাইন্যান্সিয়াল ও ক্যারিয়ার লিটারেসির গুরুত্ব তুলে ধরেন।
কী-নোট বক্তব্যে এম. এনায়েম এ. চৌধুরী ক্যারিয়ার উন্নয়নের কৌশল নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যৎ চাকরির ক্ষেত্রে ডাটা সায়েন্স, এআই-ভিত্তিক শিক্ষা এবং যোগাযোগ দক্ষতার গুরুত্ব তুলে ধরেন। তিনি তরুণদের ক্ষমতায়নের ওপরও গুরুত্বারোপ করেন। শায়লা আবেদিন তার পেশাগত অভিজ্ঞতা থেকে বিশেষ করে নারীদের ক্ষেত্রে, ক্যারিয়ার উন্নয়ন, ধৈর্য এবং কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। অন্যদিকে, এম. এম. মাহবুব হাসান আর্থিক অন্তর্ভুক্তি এবং স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে একটি আর্থিকভাবে সচেতন প্রজন্ম গড়ে তোলার গুরুত্ব আলোচনা করেন।
এছাড়াও একটি পোস্টার প্রেজেন্টেশন সেশন অনুষ্ঠিত হয়, যেখানে ১০টিরও বেশি শিক্ষার্থী দল তাদের উদ্ভাবনী ও গবেষণাধর্মী ধারণা উপস্থাপন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন। এছাড়া ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাসোসিয়েট প্রফেসর ড. সোয়েব মো. শোয়েব নোমানসহ অন্যান্য সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্য প্রদান করেন ড. ইশরাত হোসেন, যিনি সকল অতিথি, অংশগ্রহণকারী ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হওয়ায় ধন্যবাদ জানান।
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন