ভূরুঙ্গামারীতে খেলাধুলার প্রতি উৎসাহে ইউএনও শাহাদাৎ হোসেনের ব্যতিক্রমী উদ্যোগ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাৎ হোসেন। উপজেলার প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে কলেজ পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দায়িত্ব পালনের বাইরেও তাঁর এই উদ্যোগ বিশেষভাবে প্রশংসিত হচ্ছে স্থানীয়দের মধ্যে। অফিস বন্ধের দিনেও তিনি বসে থাকেন না; বরং ছুটে যান উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে। সরেজমিনে পরিদর্শন করে শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং তাদের উৎসাহিত করেন নিয়মিত ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের জন্য। শুধু পরিদর্শনেই সীমাবদ্ধ নয় তাঁর কার্যক্রম। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি ব্যক্তিগত উদ্যোগে এবং প্রশাসনিক সহায়তায় ফুটবল, ক্রিকেট ব্যাট, ভলিবল স্কুলব্যাগ সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করছেন। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ছে এবং তারা পাঠ্যবইয়ের পাশাপাশি শারীরিক চর্চায়ও সক্রিয় হয়ে উঠছে। অভিভাবক ও স্থানীয় সচেতন মহল মনে করছেন, ইউএনওর এমন উদ্যোগ শিক্ষার্থীদের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা করছেন, এই কার্যক্রম অব্যাহত থাকলে ভবিষ্যতে এই অঞ্চল থেকে আরও প্রতিভাবান ক্রীড়াবিদ উঠে আসবে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাৎ হোসেন জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি শারীরিক সুস্থতা নিশ্চিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই ছোটবেলা থেকেই তাদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা জরুরি। ভূরুঙ্গামারী উপজেলায় শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চা বাড়াতে তাঁর এই নিরলস প্রচেষ্টা ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে।
Aminur / Aminur
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ