ঢাকা রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন ও জাফর ছাদেক

শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান খন্দকার শাকিব নির্বাচিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১২-৪-২০২৬ দুপুর ৩:৩৪

০৮ এপ্রিল ২০২৬ইং তারিখে অনুষ্ঠিত শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৯২তম সভায় সর্বসম্মতিক্রমে খন্দকার শাকিব আহমেদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই সভায় মহিউদ্দিন আহমেদ ভাইস-চেয়ারম্যান পুনর্নির্বাচিত এবং মো: জাফর ছাদেক, এফসিএ ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ ১৯৭৫ সালে ঢাকা জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। খন্দকার শাকিব আহমেদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের একজন স্পন্সর শেয়ার হোল্ডার এবং পরিচালক। খন্দকার শাকিব আহমেদ ওউন দ্যা ওয়ার্ল্ড কোম্পানী লিমিটেড, ওউন দ্যা ওয়ার্ল্ড হজ্জ অ্যান্ড উমরাহ লিমিটেড এবং ইনটেক লিমিটেড এর চেয়ারম্যান। তাছাড়া তিনি আকুয়া কনসালট্যান্টস অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড এর পরিচালক। তিনি মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন লিমিটেডের এর একজন শেয়ারহোল্ডার এবং ইনোভিউ আইটি এর অংশীদার। তিন দশকের অধিক সময় যাবৎ তিনি ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত। শাকিব আহমেদ তার মেধা, পরিশ্রম এবং সু-বিশাল ব্যক্তিত্বের কারনে একজন প্রসিদ্ধ ব্যবসায়ী হিসেবে পরিচিত। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি তিনি শিক্ষা ক্ষেত্রেও সমধিক পরিচিত। খন্দকার শাকিব আহমেদ ইস্টার্ন ইউনির্ভাসিটি এবং আল আযহার ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের গভর্নিং বডির একজন সম্মানিত সদস্য। তিনি হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের একজন পরিচালক। তাছাড়া তিনি মিজবাহুল উলুম মডেল মাদ্রাসার পরিচালনার সাথে সম্পৃক্ত। খন্দকার শাকিব আহমেদ রোটারি ক্লাব অব বনানী, ঢাকা এর একজন সম্মানিত সদস্য। ব্যবসা-বাণিজ্যের সাথে তার দৃঢ় সম্পৃক্ততার জন্য তিনি বিশ্বের বিভিন্ন জায়গা ভ্রমণ করেন। সিকিউরিটিজ লিমিটেড এর পুনর্নির্বাচিত ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ১৯৫৫ সালে ঢাকা জেলার বংশালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মহিউদ্দিন আহমেদ চার দশক যাবৎ ব্যবসা-বাণিজ্যের সাথে সম্পৃক্ত। বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন আহমেদ রূপসা ট্রেডিং কর্পোরেশন এবং মহিউদ্দিন অটো হাউজ এর স্বত্বাধিকারী। তাছাড়া তিনি প্যাসিফিক অটোমোবাইলস-এর চেয়ারম্যান। তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান ও ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিঃ-এর একজন স্পন্সর শেয়ার হোল্ডার। তিনি সাউথইস্ট ইউনিভার্সিটি এর প্রাক্তন ভাইস-চেয়ারম্যান এবং গভর্নিং বোর্ডের সদস্য। তাছাড়া তিনি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর প্রাক্তন পরিচালক। মহিউদ্দিন আহমেদ বহু সামাজিক ও কল্যাণমূলক প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত রয়েছেন। তাছাড়া শিক্ষা ও স্বাস্থ্য সেবায় তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। মহিউদ্দিন আহমেদ ব্যবসা-বাণিজ্যের সম্পৃক্ততায় বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেন। সিকিউরিটিজ লিমিটেড এর নির্বাচিত অপর ভাইস-চেয়ারম্যান মো: জাফর ছাদেক, এফসিএ শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এ উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করছেন। মো: জাফর ছাদেক ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ)। তিনি ২০০২ সালে হুদা ভাসি চৌধুরী (এইচভিসি), চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর সাথে তার পেশাগত জীবন শুরু করেন, যেখানে তিনি নিরীক্ষা, আর্থিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, রেগুলেটরি কমপ্লায়েন্স এবং কর্পোরেট গভর্নেন্স প্র্যাকটিস এর উপর অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তীতে তিনি ওয়ান ব্যাংক পিএলসি এর মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন এবং ২০০৬ সালে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’তে যোগদান করেন। তারপর থেকে, তিনি ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি এবং আর্থিক কাঠামো শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আর্থিক প্রশাসন, ট্রেজারি, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক কার্যক্রমে তার দক্ষতা ও দৃঢ় নেতৃত্বের জন্য তিনি ২০১৫ সালে ব্যাংকের সিএফও নিযুক্ত হন এবং পরবর্তীতে সার্বিক উৎকর্ষতা এবং কৌশলগত দক্ষতার মাধ্যমে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন। ব্যাংকিং খাতে ২০ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন ছাদেক একজন অভিজ্ঞ আর্থিক পেশাদার হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত। ছাদেক আর্থিক পরিকল্পনা ও বিশ্লেষণ, কর ব্যবস্থাপনা, রেগুলেটরি রিপোর্টিং, মূলধন পরিকল্পনা, সম্পদ ও দায় ব্যবস্থাপনা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং শেয়ার বাজারের উপর সুগভীর অভিজ্ঞতা অর্জন করেন। পেশাগত উৎকর্ষতায় মো: জাফর ছাদেক দেশে এবং দেশের বাহিরে অনুষ্ঠিত উল্লেখযোগ্য সংখ্যক প্রশিক্ষণ কোর্স, কর্মশালা, সেমিনার এবং ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে আজ থেকে ডিএনসিসির ১০ অঞ্চলে ৫৯৯ কেন্দ্রে জরুরি টিকাদান ক্যাম্পেইন শুরু

শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান খন্দকার শাকিব নির্বাচিত

নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ

উত্তরা ইউনিভার্সিটি এবং প্রাইম ব্যাংকের যৌথ উদ্যোগে ফাইন্যান্সিয়াল লিটারেসি সেমিনার

ফেসবুক কে নিরাপদ করতে সরকারের কাছে টিক্যাবের ৫ দাবি

বেবিচক ও মার্কিন দূতাবাসের যৌথ উদ্যোগে সিমফক্স সিবিটি সিমুলেটর প্রশিক্ষণ সম্পন্ন

কমিউনিটি ব্যাংক ও বেসিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর আইসিটি উদ্যোক্তা ও স্টার্টআপে আর্থিক সহায়তা জোরদারে যৌথ উদ্যোগ

ইউনিকো হসপিটালে সিনিয়র সিটিজেন কেয়ার প্রোগ্রাম চালু করেছে

আইএফআইসি ব্যাংক এর দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

এলজিইডি-ক্রিলিকের লস এন্ড ড্যামেজ মূল্যায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় নৌপথ ও সুন্দরবনের সার্বিক নিরাপত্তা জোরদারকল্পে সমন্বয় সভা করেছে কোস্ট গার্ড

ভোজ্য তেলের কৃত্রিম সংকট রোধে দেশব্যাপী র‍্যাবের বিশেষ অভিযান: ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা