শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি লীড ব্যাংক হিসেবে চুয়াডাঙ্গা জেলায় স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ এর আয়োজন করেছে
বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা জেলায় কার্যরত সকল তফসিলী ব্যাংকের সহযোগিতায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি লীড ব্যাংক হিসেবে ১১ এপ্রিল ২০২৬ইং তারিখে চুয়াডাঙ্গা জেলার উপজেলা পরিষদ অডিটরিয়ামে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ এর আয়োজন করে। উক্ত স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ এ শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের অতিরিক্ত পরিচালক হাসান কাজী তৌফিকুর রহমান, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের উপ-পরিচালক মো: মাহাবুব-উল আলম এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক এস. এম. রাশেদুল করিম উপস্থিত ছিলেন। উক্ত কনফারেন্সে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ আবু ছায়েম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্কুল থেকে প্রায় দেড় শতাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে আলোচকবৃন্দ ছাত্র-ছাত্রীদেরকে সঞ্চয়ের প্রতি উদ্বুদ্ধ করেন এবং সঞ্চয় যে ভবিষ্যতে মানুষের জীবনে অত্যাবশ্যকীয় তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাছাড়া শিক্ষার্থীদেরকে স্টুডেন্ট ব্যাংকিং সম্পর্কে অবহিত করে তাদের মধ্যে যাতে সঞ্চয়ের মানসিকতা তৈরি হয় এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। ব্যাংকিং সেক্টরে ছাত্র-ছাত্রীদের যে উল্লেখযোগ্য পরিমাণ আমানত রয়েছে তা অত্যন্ত প্রশংসার দাবিদার বলে আলোচকবৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ করেন।
স্টুডেন্ট ব্যাংকিং সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে বর্ণাঢ্য এক র্যালীর আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজিত উক্ত স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ এ কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে উপহার বিতরণ সব মিলে এক উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়েছিল।
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন