ঢাকা শনিবার, ১৬ মে, ২০২৬

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৩-৪-২০২৬ দুপুর ৪:১

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ১২ এপ্রিল (সোমবার) ২০২৬ তারিখে জনাব তারিফ আল তাওহীদ, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোবিঅ- এনায়েতনগর-কাশীপুর আওতাধীন চাঁদনী হাউজিং, ফতুল্লা, নারায়নগঞ্জ এলাকার ২টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ০১ টি বানিজ্যিক প্রতিষ্ঠান ও ৬০ টি বাড়ির ২০০ আবাসিক ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্নসহ ৩/৪ ইঞ্চি ২৬৫ ফুট MS Pipe, ১১০ ফুট ৩/৪ ইঞ্চি GI Pipe, স্টার বার্নার ০২ টি, হুজ পাইপ ১৫ ফুট ও ১০টি লক উইং কক জব্দ/অপসারণ করা হয়েছে। এ সময়, ০১ জন আবাসিক গ্রাহকের নিকট হতে নগদ ১০,০০০/- জরিমানা আদায় করা হয়েছে।
¬¬¬¬¬
একই দিনে, জনাব খালিদ সাইফুল্লাহ, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সিগঞ্জ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোনাল বিক্রয় অফিস-মেঘনাঘাট আওতাধীন বালুয়াকান্দি ও আনারপুরা, গজারিয়া, মুন্সিগঞ্জ এলাকার ৫টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, অবৈধ পরিত্যক্ত ২টি চুনা কারখানা ও নাইটমুন হোটেল ও রেস্টুরেন্ট, ড্রাইভার হোটেল ২টি ও ১টি ঢালাই কারখানায় অভিযান চালিয়ে  অবৈধভাবে স্থাপিত গ্যাস সংযোগের সোর্স লাইন কিলিংসহ স্টার বার্ণার -০৫ টি, সিঙ্গেল বার্ণার -১টি, ডাবল বার্ণার -১টি জব্দ/অপসারণ করা হয়েছে। 

এছাড়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সিমন সরকার এবং জাতীয় নিরাপত্তা সংস্থার প্রতিনিধিগণ, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর ভিজিল্যান্স বিভাগ ও মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৫ -এর কর্মকর্তা-কর্মচারীগণ কর্তৃক মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৫ আওতাধীন বসিলা, মোহাম্মদপুর এলাকার সংশ্লিষ্ট শাহজালাল হাউজিং -এ অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, মাওলানা আব্দুর রাজ্জাক, সোলাইমান ভূইয়া, SPBN -২, মামুন, আতিকুর রহমান চৌধরী, রিপন, আব্দুল মান্নান, জমির আলী ও ইউসুফ নামক অবৈধ গ্রাহকের আনুমানিক ১০৬ টি ডাবল চুলা ও ১৮টি বার্ণারের সংযোগ বিচ্ছিন্নসহ ০৩ (তিন) টি রেগুলেটর, ১ টি বুস্টার এবং আনুমানিক ৭০ ফিট ৩/৪" পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। এ সময়, মোট ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়াও রাজস্ব উপশাখা টাঙ্গাইল ও বিক্রয় শাখার যৌথ উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় স্ব স্ব আওতাধীন এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। এ সময়, বকেয়ার কারণে ৬টি আবাসিকের ১২ ডাবল চুলা ও অবৈধ/অনুমোদন অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহার করার কারণে ১টি আবাসিকের চুলাসহ মোট ৭ টি আবাসিকের ১৩ ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক প্রসূতি মা কে জরুরী চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি

বাউবির ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামে সনদবিহীন শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দেড় থেকে দুইগুণ বাড়বে: বেবিচক চেয়ারম্যান

আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ উপলক্ষে আইইউবিএটিতে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত

গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ডিএসইতে ‘স্থিতিশীল পুঁজিবাজার: অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

যমুনা সেতুর ডেক সংস্কার ও পরিত্যক্ত রেল লেন সচল করতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সিসিসিসি-সিআরবিসি জেভি’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত

আন্তর্জাতিক সেবিকা দিবসে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের স্পন্সরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬

বাংলাদেশে PMI নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন

জনস্বাস্থ্য রক্ষায় তামাক কোম্পাানির সাথে আপোষ নয় শতাধিক তামাকবিরোধী সংগঠনের আহবান