ভূরুঙ্গামারীতে উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা–২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অনুষ্ঠিত হলো উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা–২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পবিত্র কোরআনের হাফেজদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদেরকে অভিনন্দন জানান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোরআনের শিক্ষা মানুষের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি তরুণ প্রজন্মকে কোরআনের আলোকে জীবন গড়ার আহ্বান জানান । অনুষ্ঠানে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজুর ইসলামকিরণ,শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের মেধা ও প্রতিভার পরিচয় দেন। অনুষ্ঠানটি আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম ।শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied