পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব ফোর্সেস। প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতীয় ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ উৎসবগুলোতে নিরাপত্তা দিয়ে আসা এই বাহিনী এ বছরও বর্ষবরণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
র্যাব জানায়, নববর্ষের নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে র্যাবের ১৫টি ব্যাটালিয়ন নিয়োজিত থাকবে। অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন করবে। নিরাপত্তা জোরদারে ১৮১টি পিকআপ টহল ও ১২৭টি মোটরসাইকেল টহলসহ মোট ৩০৮টি টহল দল মোতায়েন থাকবে। পাশাপাশি সাদা পোশাকে নজরদারি অব্যাহত রাখবেন র্যাব সদস্যরা।
রাজধানীর টিএসসি, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, মানিক মিয়া এভিনিউ, শিশু একাডেমি এবং রমনা বটমূলসহ প্রধান প্রধান অনুষ্ঠানস্থলগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব স্থানে পরীক্ষন চেকপোস্ট, টহল ও অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দ্বারা সুইপিং সম্পন্ন করা হচ্ছে এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় তারা সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে।
র্যাব সদর দপ্তরের কন্ট্রোল রুমের মাধ্যমে ঢাকাসহ সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও সমন্বয় করা হবে। সাইবার মনিটরিংয়ের মাধ্যমে ভার্চুয়াল জগতে গুজব বা উস্কানিমূলক তথ্য ছড়ানো প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে। এছাড়া নাশকতামূলক কর্মকাণ্ড নস্যাৎ করতে প্রস্তুত রাখা হয়েছে র্যাব স্পেশাল ফোর্সের কমান্ডো টিমকে।
বর্ষবরণ অনুষ্ঠানে আগত নারীদের উত্যক্ত করা বা ইভটিজিং ও যৌন হয়রানি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেউ কোনো ধরণের হেনস্থার শিকার হলে কর্তব্যরত র্যাব সদস্যদের দ্রুত জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সকলের সহযোগিতা কামনা করেছে র্যাব।
এমএসএম / এমএসএম
জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক প্রসূতি মা কে জরুরী চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড
আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি
বাউবির ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামে সনদবিহীন শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দেড় থেকে দুইগুণ বাড়বে: বেবিচক চেয়ারম্যান
আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ উপলক্ষে আইইউবিএটিতে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত
গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক
ডিএসইতে ‘স্থিতিশীল পুঁজিবাজার: অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
যমুনা সেতুর ডেক সংস্কার ও পরিত্যক্ত রেল লেন সচল করতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সিসিসিসি-সিআরবিসি জেভি’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত
আন্তর্জাতিক সেবিকা দিবসে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের স্পন্সরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬
বাংলাদেশে PMI নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন