সিকেডি হাসপাতালে চাঁদা আদায়ের অভিযোগে প্রধান অভিযুক্ত মঈনসহ গ্রেফতার ৭
রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিসিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে প্রধান অভিযুক্ত মঈন উদ্দিন মঈনসহ সাতজনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-২, র্যাব-৪, র্যাব-৬ এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— ১. মঈন উদ্দিন মঈন, ২. মো. লিটন মিয়া, ৩. মো. সুমন, ৪. মো. শাওন, ৫. স্বপন কাজি, ৬. মো. ফালান এবং ৭. রুবেল।
র্যাব জানায়, মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ভিকটিমের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। গত ১০ এপ্রিল সকালে শেরেবাংলা নগর থানাধীন শ্যামলী ৩ নম্বর রোডে ভিকটিমের বাসার সামনে এসে দরজা খুলতে বলে তারা। ভিকটিমের স্ত্রী দরজা খুলে দিলে প্রধান অভিযুক্ত মঈন পুনরায় ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেয়।
পরবর্তীতে টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে উচ্ছৃঙ্খল আচরণ, গালাগালি এবং স্লোগান দিয়ে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চালায়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে র্যাবের যৌথ অভিযানে দ্রুততম সময়ের মধ্যে প্রধান অভিযুক্ত মঈনসহ সাতজনকে গ্রেফতার করা হয়।
র্যাব ফোর্সেস জানায়, আইনের শাসন সমুন্নত রাখা এবং নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে র্যাবের এই ধরণের অভিযান ভবিষ্যতে আরও জোরালোভাবে অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন