ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


শরণখোলা (বাগেরহাট) photo শরণখোলা (বাগেরহাট)
প্রকাশিত: ১৩-৪-২০২৬ বিকাল ৫:১৫

বাগেরহাটের শরণখোলায় অসাবধানতাবশত পানিতে ডুবে তোহা নামে সাড়ে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর চাল রায়েন্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।​ নিহত তোহা ওই গ্রামের বাসিন্দা বাবুল জমাদ্দারের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্কুল থেকে বাড়িতে ফিরে উঠানে খেলাধুলা করছিল তোহা। একপর্যায়ে সে বাড়ির পাশের খালের ঘাটে যায়। সে সময় তার মা গৃহস্থালি কাজে ব্যস্ত থাকায় বিষয়টি লক্ষ্য করতে পারেননি। অসাবধানতাবশত শিশুটি খালপাড়ের কাঠের ঘাট থেকে গভীর পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর মা তাকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খালপাড়ে গিয়ে শিশুটিকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান তিনি। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তোহাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক জানান, শিশুটিকে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক ও এসআই উদয় সরকার জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত