ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

লুক চেঞ্জ লাইফস্টাইল সেলুনের সেরা কর্মীদের সম্মাননা ও উপহার প্রদান


রিয়াজউদ্দিন আহমেদ photo রিয়াজউদ্দিন আহমেদ
প্রকাশিত: ১৩-৪-২০২৬ বিকাল ৫:২০

আধুনিকতা, নান্দনিকতা ও দক্ষতার সমন্বয়ে গড়ে ওঠা লুক চেঞ্জ লাইফস্টাইল সেলুন  দেশের রূপচর্চা খাতে ইতোমধ্যে একটি আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। নারী-পুরুষ উভয়ের জন্য গুণগত মানসম্পন্ন সেবা প্রদান করে প্রতিষ্ঠানটি গ্রাহকদের ভালোবাসা অর্জন করেছে।
শুধু সেবার মানেই নয়, কর্মীদের সম্মান ও অনুপ্রেরণার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় রাজধানীর উত্তরার একটি অভিজাত রেস্টুরেন্টে সম্প্রতি আয়োজন করা হয় জমকালো ডিনার ও ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠান।
 অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল সেরা কর্মীদের সম্মাননা প্রদানসহ শ্রেষ্ঠ বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় একটি আইফোন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক তানজিল জনি এবং কিংবদন্তি চিত্রনায়িকা রোজিনাসহ অন্যান্য পরিচালকগণ কর্মীদের হাতে এই পুরস্কার তুলে দেন। 
অনুষ্ঠানে আয়োজকরা জানান, বর্তমানে দেশের ২১টি শাখায় কার্যক্রম পরিচালনা করছে লুক চেঞ্জ লাইফস্টাইল। ভবিষ্যতে দেশের সব বিভাগ ও জেলায় শাখা সম্প্রসারণের পাশাপাশি বিদেশেও কার্যক্রম বিস্তারের পরিকল্পনা রয়েছে। এতে করে দেশের বেকার তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।আয়োজকরা আরও বলেন, লুক চেঞ্জ লাইফস্টাইল শুধু একটি সেলুন নয়, এটি একটি পরিবার, যেখানে কর্মীদের সাফল্য, সম্মান ও অনুপ্রেরণাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন

এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার