নববর্ষের ছুটিতে কাপ্তাই বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, থানায় অভিযোগ
রাঙামাটির কাপ্তাই উপজেলার বিএফআইডিসি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন সুলতানা বিদ্যালয়ে এসে চুরির ঘটনার খবর পান। পরে তিনি এই ঘটনায় কাপ্তাই থানায় অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। তিনি জানান, বিদ্যালয়টি থেকে চোরেরা সিসি ক্যামেরা, মণিটর, রাউটার সহ নতুন ভবন থেকে কিছু মালামাল চুরি করে নিয়ে গেছে। এই ঘটনায় কাপ্তাই থানায় একটি জিডি করা হয়েছে।
কাপ্তাই থানার ওসি শেখ মাহামুদুল হাসান বলেন, এই ঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
প্রসঙ্গত, সারাদেশের ন্যয় সরকারি ভাবে বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্ত উপলক্ষে কাপ্তাই বিএফআইডিসি প্রাথমিক বিদ্যালয়টিতে ৩ দিনের জন্য ছুটি চলমান ছিল।
এমএসএম / এমএসএম
আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র্যালি ও আলোচনা সভা
হাটহাজারীতে এক গহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ
ধুনটে পুলিশের অভিযানে একই দিনে পরোয়ানাভুক্ত ১০ আসামিসহ গ্রেপ্তার ১২
বিলাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
জয়পুরহাটে ব্র্যাকের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন
মেহেরপুর জেনারেল হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র ্যালী আলোচনা সভা
ঘিওরে পাটের ভালো দাম পেয়ে কৃষকের চোখেমুখে হাঁসির ঝিঁলিক
মনিরামপুরে মাছের ঘেরের ভেড়ি হিসেবে পাকা সড়ক ব্যবহার: ধসে পড়ছে রাস্তা ও গাছপালা
নরসিংদী জেলা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক
‘সাক্ষরতা মানে শুধু স্বাক্ষর নয়, মানুষকে বুঝতে শেখানো : জেলা প্রশাসক চাঁদপুর’