ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এই অনুষ্ঠানের শূভ উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হলরুম অডিটোরিয়ামে এই বীজ ও সার বিতরণ করা হয়।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫–২০২৬ অর্থবছরের এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। উফশী আউশ ধান ও গ্রীষ্মকালীন তিল ফসলের আবাদ বৃদ্ধি এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরওয়ার তৌহিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন এবং সহকারী সেক্রেটারি মিজানুর রহমান-সহ কৃষি দপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তারা। উপজেলা কৃষিবিদ কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার জানান, চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নের মোট ৫০০ জন কৃষককে এই প্রণোদনা কর্মসূচির আওতায় আনা হয়েছে। প্রত্যেক কৃষককে বিনামূল্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে। পাশাপাশি ৫০ জন কৃষককে ১ কেজি করে তিল বীজ বিতরণ করা হবে।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হলো কৃষক। কৃষকদের উন্নয়ন নিশ্চিত করা গেলে দেশের কৃষি খাত ও গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। তিনি কৃষি বিভাগকে কৃষকদের পাশে থেকে নিরালসভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে বীজ ও সার বিতরণের মাধ্যমে কর্মসূচির কার্যক্রম শুরু হয়। ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্থানীয় কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Aminur / Aminur
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ