ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উপলক্ষ্যে নেত্রকোণায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১৫-৪-২০২৬ দুপুর ১:৭

নেত্রকোণায় আসন্ন নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ আয়োজনকে সফল করতে জেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০.৩০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

সভায় আয়োজনের সার্বিক প্রস্তুতি,প্রতিযোগিতার বিভিন্ন দিক,অংশগ্রহণকারীদের ব্যবস্থাপনা এবং অনুষ্ঠানকে সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসক বলেন,নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুল ইসলাম,জেলা সহকারী সিভিল সার্জন আরফিন সুলতানা,জেলা ক্রীড়া কর্মকর্তা সেতু আক্তার এবং জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য,“নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে এ আয়োজনের প্রস্তুতি গ্রহণ করছে,যা তরুণদের মধ্যে ক্রীড়া চর্চা বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান