ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

এনআরবিসি ব্যাংকে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৫-৪-২০২৬ দুপুর ৩:১

পহেলা বৈশাখ উপলক্ষে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন করেছে এনআরবিসি ব্যাংক। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশব্যাপী সকল শাখা ও উপশাখায় আয়োজন করা হয় বর্ণাঢ্য ও উৎসবমুখর কর্মসূচি। বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ তারিখে আয়োজিত উৎসবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও  ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ, ডিএমডি ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, ঋণ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও এসইভিপি তনুশ্রী মিত্র, প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) ও এসইভিপি ফয়সল আহমেদ, মানবসম্পদ প্রশিক্ষন ও উন্নয়ন সেন্টারের (এইচআরটিডিসি) প্রধান ও এসইভিপি  মিসেস ফাহমিদা চৌধুরীসহ উর্ধ্বতন কর্মকর্তা এবং সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।   

‘উৎসবের আল্পনা ছঁয়ে যাক/ আগামীর সব সম্ভাবনার দুয়ার’ শীর্ষক স্লোগানে আয়োজিত এই উৎসবে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সম্মানিত গ্রাহকদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী সাজসজ্জা,  বিভিন্ন ধরনের পিঠাসহ ঐতিহ্যবাহী খাবার এবং বৈশাখী পরিবেশনার আয়োজন করা হয়। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ, বলেন, বাংলা নববর্ষ আমাদের অসাম্প্রদায়িক চেতনা, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে সবার মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধরনের উৎসবের মাধ্যমে ব্যাংক পরিবার ও গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করে। এ ধরনের আন্তরিকতার সম্পর্ক নিরাপদ ব্যাংকিং কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

এমএসএম / এমএসএম

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত