ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ -১৪৩৩ পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়। দিনের শুরুতেই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন কুড়িগ্রাম -১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম, ভূরুঙ্গামারী উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) শাহাদাৎ হোসেন, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আজিম উদ্দিন,কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির মোঃ আজিজুর রহমান সরকার (স্বপন), বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল ও সদস্য শহিদুল ইসলাম আকন্দ, এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক,সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা,প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ,সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের সাধারণ মানুষ বৈশাখী শোভা যাত্রায় অংশ নেন। রঙ-বেরঙের পোশাক, মুখোশ ও প্ল্যাকার্ডে সজ্জিত শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় পহেলা বৈশাখ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে নববর্ষের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলেন। দর্শকরা অনুষ্ঠান উপভোগ করে উচ্ছ্বাস প্রকাশ করেন। নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও মেধার পরিচয় দেয়, যা উপস্থিত সবার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। এছাড়াও বিকেলে ক্রীড়া আয়োজনের অংশ হিসেবে ভলিবল খেলা এবং প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব আয়োজনের মাধ্যমে শুভ নববর্ষ উদযাপনকে আরও প্রাণবন্ত ও আনন্দঘন করে তোলা হয়েছে।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগে স্থানীয়দের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে এবং বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক সুন্দর সুযোগ সৃষ্টি হয়।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied