বিকাশ ও রাজউকের উদ্যোগে হাতিরঝিলে বৈশাখী উৎসব
বিকাশ-এর পৃষ্ঠপোষকতায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর উদ্যোগে হাতিরঝিলে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব ‘বৈশাখী উৎসব’। ঐতিহ্যকে ধারণ করে সাংস্কৃতিক অনুষ্ঠান, হাজার বছর পুরনো ঐতিহ্যের নৌকাবাইচ, গ্রামীণ আবহে মেলা সহ নানান আয়োজনে উদযাপন করা হয় বাংলা নববর্ষ।
দুই-দিন ব্যাপী এই বৈশাখী উৎসব উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম।
বাংলা বর্ষবরণের সকালটা শুরু হয় হাতিরঝিলের মুক্তমঞ্চে শিল্পীদের সম্মিলিত কণ্ঠে বৈশাখী গান পরিবেশনের মাধ্যমে। এরপর বিভিন্ন শিল্পগোষ্ঠীর আয়োজনে চলে বৈশাখী গানের আয়োজন। দুপুরে বাউল গানের আবহের পর শুরু হয় দর্শকদের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন-ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা, যা উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দশটি নৌকাবাইচ দল বইঠার ছন্দে মাতিয়ে তোলেন পুরো হাতিরঝিল।
দিনভর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় গান, নৃত্য ও নাটকের আয়োজন দর্শনার্থীদের মুগ্ধ করে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে কনসার্ট ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি গ্রামীণ আবহে বৈশাখী মেলা বসে, যেখানে ছিল নানা পণ্য ও খাবারের সমাহার।
উৎসব শেষে নৌকাবাইচ প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
Aminur / Aminur
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন