ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে লায়ন্স জেলার উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৫-৪-২০২৬ বিকাল ৭:৫৩

লায়ন্স ইন্টার‌ন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। সকাল ৯টায় বর্ষবরণ উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন আশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে ও উদযাপন কমিটির জয়েন্ট সেক্রেটারি লায়ন লুবনা হুমায়ুন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্ণর মোসলেহ উদ্দিন অপু, বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্ণর লায়ন কোহিনুর কামাল, প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন কামরুজ্জামান লিটন, দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী, প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক, লায়ন রূপাম কিশোর বড়ুয়া, লায়ন সিরাজুল হক আনসারী, ও লায়ন আল সাদাত দোভাষ, কেবিনেট সেক্রেটারী লায়ন আবু মোরশেদ, ট্রেজারার গাজী মোঃ শহীদুল্লাহ এবং বর্ষবরণ উদযাপন কমিটির সেক্রেটারী লায়ন চন্দন দাশ ও ট্রেজারার লায়ন নুরুল আলম।
বর্ষবরণের এই আয়োজনে বৈশাখী সাজ, পিঠা উৎসব, বাউল সংগীত, সাংস্কৃতিক উৎসব, নৃত্য, নাগর দোলা, বায়োস্কোপসহ বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়। এতে সর্বস্তরের লায়ন, লিও ও তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষ অংশ নেন।
বৈশাখী শোভাযাত্রা উদ্বোধনের প্রাক্কালে জেলা গভর্ণর বলেন, প্রতি বছরের ন্যায় এবারও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই আয়োজন করা হয়েছে বাঙালী ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার জন্য। বাংলা নববর্ষে সকল বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে যে সম্প্রীতি সহমর্মিতার আবেশ তৈরী করে নিঃসন্দেহে তা দেশ ও জাতির জন্য মঙ্গলজনক। আগামীতে আরো বড় পরিসরে এ আয়োজন করা হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

Aminur / Aminur

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি

‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার

এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি

ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই

ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি

গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ

৯৩১০ দিন পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগ ক্লাবের গোল, প্রথম জয়