ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

অক্সফোর্ড ইনিভার্সিটির প্রফেসর ব্রায়ান অ্যাঙ্গাসকে সম্মাননা প্রদান


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৬-৪-২০২৬ দুপুর ১:৫৮

বাংলাদেশে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী মহোদয়ের সাথে তাঁর কার্যালয়ে আজ বুধবার ১৫ এপ্রিল ২০২৬ইং তারিখে সাক্ষাৎ করেছেন চীনের কালচারাল কাউন্সিলর মি. লি. শারপেন (Mr. Li Sharpen) ও থার্ড সচিব মি. ঝু ইয়ং (Mr. Zhu yong)। চীনের কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির সহায়তায় বিএমইউতে জয়েন্ট সার্জারি ক্লিনিক চালুর উদ্যোগসহ এসময় উচ্চতর মেডিক্যাল শিক্ষা, স্বাস্থ্য বিষয়ক গবেষণা ও সর্বাধুনিক চিকিৎসাসেবাসহ বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। শ্রীঘ্রই এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়। এ সময় জানানো হয়, চীনের কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির ইউরোলজি বিশেষজ্ঞ চারজন সম্মানিত ফ্যাকাল্টি চলতি মাসেই বিএমইউতে আসবেন এবং তারা ইউরোলজির বিষয়ে বিভিন্ন জটিল অপারেশন, চিকিৎসাসেবার বিষয়ে প্রশিক্ষণ প্রদান, অভিজ্ঞতা বিনিময়সহ মূল্যবান জ্ঞান বিতরণ ও শিক্ষা দান করবেন। মাননীয় উপাচার্য মহোদয়ের সাথে সাক্ষাৎকালে  বিএমইউর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ সাইফুল ইসলাম, অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, অধ্যাপক ডা. মোঃ আব্দুস সালাম, সুপার স্পেশালাইজড হাসপাতালের উপ-পরিচালক ডা. মাহবুবুল ইসলাম খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন। 

এদিকে আজ বুধবার মাননীয় উপাচার্য মহোদয়ের কার্যালয়ে বিএমইউতে প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবা দিবস ২০২৫ উপলক্ষে গত বছর অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংক্রামক রোগ বিশেষজ্ঞ প্রফেসর ব্রায়ান অ্যাঙ্গাসকে (Professor Brian Angus) সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ডা. নুরুন নাহার খানম আয়োজকদের পক্ষ থেকে প্রফেসর ব্রায়ান অ্যাঙ্গাসকে একটি প্রশংসাপত্র প্রদান করেন। এসময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ডা. দীনে মুজাহিদ মোঃ ফারুক ওসমানী, সহযোগী অধ্যাপক ডা.  আবুল ওবাইদা উপস্থিত ছিলেন।
প্রফেসর ব্রায়ান অ্যাঙ্গাস যুক্তরাজ্যেও ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড-এর সংক্রামক রোগ বিভাগের রিডার এবং মেডিকেল এডুকেশনের প্রফেসর অব প্র্যাকটিস হিসেবে কর্মরত। তিনি অক্সফোর্ড সেন্টার ফর ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড গ্লোবাল হেলথ-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ১৯৯৩ সালে নাফিল্ড ডিপার্টমেন্ট অব ক্লিনিক্যাল মেডিসিনে যোগদানের পর তিনি থাইল্যান্ড ও ঘানায় গুরুতর ম্যালেরিয়া ও মেলিওইডোসিস নিয়ে গবেষণা করেন।
বর্তমানে তাঁর গবেষণার মূল ক্ষেত্র ক্লিনিক্যাল ট্রায়াল ও ভ্যাকসিন উন্নয়ন, বিশেষ করে কোভিড-১৯, ম্যালেরিয়া, ইনফ্লুয়েঞ্জা, এইচআইভি, ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম এবং এন্টারিক জ্বর নিয়ে। তিনি মেডিসিনের ক্লিনিক্যাল টিউটর এবং সম্মানসূচক সিনিয়র ক্লিনিক্যাল সায়েন্টিস্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। 
বিএমইউ এর এ ধরনের উদ্যোগ ও আন্তর্জাতিক অংশগ্রহণ ভবিষ্যতে শিক্ষা ও গবেষণায় আরও নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এমএসএম / এমএসএম

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত