ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন অধ্যায়: বেতনভিত্তিক গ্রাহকদের জন্য ‘কমিউনিটি EWA 360’ উন্মোচন
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. সর্বাধুনিক ডিজিটাল আর্থিক সমাধান ‘কমিউনিটি ঊডঅ ৩৬০’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৪তম সভা শেষে এ সেবার উদ্বোধন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান মোঃ আলী হোসেন ফকির।
‘কমিউনিটি ঊডঅ ৩৬০’ চালুর মাধ্যমে ব্যাংকটি ডিজিটাল রূপান্তর ও গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। নতুন এই সেবাটি বেতনভিত্তিক ব্যাংকিং ব্যবস্থাকে আরও আধুনিক করে তুলবে, যার মাধ্যমে গ্রাহকেরা দ্রুত ও সুবিধামতো ও ধারাবাহিকভাবে অর্জিত বেতনের অর্থ ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি এটি দেশের আর্থিক অন্তর্ভুক্তি জোরদারেও ভূমিকা রাখবে।
ব্যাংকের শক্তিশালী ডিজিটাল অবকাঠামোর ওপর ভিত্তি করে তৈরি এ প্লাটফর্মটি নিরাপদ, কার্যকর এবং ব্যবহারবান্ধব সেবা নিশ্চিত করবে। গ্রাহকেরা ‘কমিউনিটি ক্যাশ’ মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই বিভিন্ন সেবা নিতে পারবেন, তাৎক্ষণিকভাবে অর্থ উত্তোলন, লেনদেন ট্র্যাকিং এবং হিসাব বিবরণী দেখতে পারবেন- যা পুরো প্রক্রিয়াকে করবে দ্রুত ও সহজ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব এ. কে. এম. আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন), বাংলাদেশ পুলিশ; জনাব মোঃ আকরাম হোসেন, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স), বাংলাদেশ পুলিশ; জনাব মোঃ ছিবগাত উল্লাহ, বিপিএম (সেবা), পিপিএম, অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট), পুলিশ হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ; জনাব সরদার নূরুল আমিন, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি (স্পেশাল ব্রাঞ্চ), বাংলাদেশ পুলিশ; জনাব কাজী মো. ফজলুল করিম, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি অ্যান্ড রেক্টর, পুলিশ স্টাফ কলেজ, বাংলাদেশ পুলিশ; জনাব কামরুল আহসান, ডিআইজি (কনফিডেন্সিয়াল), বাংলাদেশ পুলিশ; জনাব মুনতারুল ইসলাম, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (হাইওয়ে পুলিশ), বাংলাদেশ পুলিশ; জনাব আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা), অ্যাডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ পুলিশ; জনাব কামরুল হাসান তালুকদার, ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ; জনাব সৈয়দ রফিকুল হক, স্বতন্ত্র পরিচালক; জনাব মোহাম্মদ তফাজ্জুল হোসেন, এফসিএ, স্বতন্ত্র পরিচালক; জনাব কিমিয়া সাআদত, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসিসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন