বিএমইউ উপাচার্যের সাথে চীনা কাউন্সিলরের সাক্ষাৎ: জয়েন্ট সার্জারি ক্লিনিক চালুর উদ্যো
বাংলাদেশে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কালচারাল কাউন্সিলর মি. লি শারপেন ও থার্ড সেক্রেটারি মি. ঝু ইয়ং। বুধবার অনুষ্ঠিত এই বৈঠকে চীনের কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির সহায়তায় বিএমইউতে জয়েন্ট সার্জারি ক্লিনিক চালুর উদ্যোগসহ উচ্চতর চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্য গবেষণা ও সর্বাধুনিক চিকিৎসাসেবা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। শীঘ্রই এ বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। বৈঠকে জানানো হয়, কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির চারজন ইউরোলজি বিশেষজ্ঞ চলতি মাসেই বিএমইউতে আসবেন এবং তাঁরা জটিল অপারেশন ও চিকিৎসাসেবা বিষয়ে প্রশিক্ষণসহ অভিজ্ঞতা বিনিময় করবেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম ও ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ সাইফুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে, বিএমইউতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংক্রামক রোগ বিশেষজ্ঞ প্রফেসর ব্রায়ান অ্যাঙ্গাসকে সম্মাননা ক্রেস্ট ও প্রশংসাপত্র প্রদান করা হয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপককে গত বছর অনুষ্ঠিত প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবা দিবসে তাঁর বক্তব্যের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়। সম্মাননা প্রদানকালে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ডা. নুরুন নাহার খানমসহ অন্যান্য শিক্ষক ও চিকিৎসক উপস্থিত ছিলেন। প্রফেসর ব্রায়ান অ্যাঙ্গাস বর্তমানে অক্সফোর্ড সেন্টার ফর ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড গ্লোবাল হেলথ-এর পরিচালক হিসেবে কর্মরত এবং কোভিড-১৯ ও ম্যালেরিয়াসহ বিভিন্ন ভাইরাসের ভ্যাকসিন উন্নয়ন ও গবেষণায় যুক্ত রয়েছেন। বিএমইউ-এর এমন আন্তর্জাতিক উদ্যোগ চিকিৎসা শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন