নেত্রকোণায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন জেলা প্রশাসক
(১৬ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১০ টায় নেত্রকোণা আধুনিক স্টেডিয়াম মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থা ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম ও জেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক খেলোয়াড় এবং গণমাধ্যম কর্মীগণ। উক্ত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান ও অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা সেতু আক্তার। এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন-ক্রিকেটের এই সবুজ মাঠ থেকেই উঠে আসুক আগামীর নতুন তারকারা। শুধু মাঠের লড়াই নয়,পড়ালেখার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে। তিনি
আরও বলেন ক্রিকেট মাঠ থেকেই উঠে আসে আগামীর দক্ষ নেতৃত্ব। খেলার প্রতিটি মুহূর্ত আমাদের শেখায় কীভাবে প্রতিকূল পরিস্থিতিতে হাল না ছেড়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হয়। মাঠের এই লিডারশিপ গুণাবলীই শিক্ষার্থীদের ভবিষ্যতে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।
নেত্রকোণার তরুণ ক্রিকেটাররা যেন এই টুর্নামেন্টের মাধ্যমে শুধু ভালো খেলোয়াড় নয়,বরং ভালো লিডার হিসেবেও গড়ে ওঠে—সেই প্রত্যাশা করেন। উদ্বোধন ও আলোচনা শেষে জেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বরাদ্দকৃত ক্রিয়া সামগ্রী বিতরণ করেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied