নোয়াখালীতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত
দেশের শীর্ষস্থানীয় শরিয়াহ্ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বৃহত্তর নোয়াখালী জেলার আওতাধীন মোট ৫৪টি এজেন্ট আউটলেট এর মালিক, ৬টি লিংক শাখা ব্যবস্থাপক, আউটলেট ম্যানেজার এবং গ্রাহকদের মতবিনিময় সভা ও উঠান বৈঠক আয়োজন করেছে। প্রধান অতিথি হিসেবে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁঞা এবং বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মমতাজুল হক উপস্থিত ছিলেন ।
ফেনী শাখার ব্যবস্থাপক মাহমুদুর রহমান চৌধূরীর সভাপতিত্বে দিনব্যাপী অয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের এজেন্ট, শাখা ব্যবস্থাপক ও আউটলেট ম্যানাজারগণ বিভিন্ন সমস্যা, সমাধানের উপায়, আমানত বৃদ্ধি, কলাকৌশল এবং গ্রাহকসেবা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি দেশের প্রান্তিক জনগোষ্ঠির দোরগোড়ায় আধুনিক ও শরিয়াহসম্মত ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরও জোরদার করছে। তিনি এজেন্ট, শাখা ব্যবস্থাপক ও আউটলেট ম্যানেজারদের সমন্বিতভাবে কাজ করে আমানত বৃদ্ধি, গ্রাহকসেবা উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমকে ত্বরান্বিত করার আহ্বান জানান। এসময় তিনি ফিঙ্গার প্রিন্ট এর মাধ্যমে এজেন্টে এসে লেনদেন করার বিষয়ে গ্রাহকদের সচেতন করেন এবং অটো জেনারেটেড রিসিপ্ট গ্রহণ এবং এসএমএস দেখে নিশ্চিত হওয়ার জন্য সকলকে সচেতন করেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করে দেশের প্রান্তিক জনগোষ্ঠিকে ব্যাংকিং সেবার আওতায় আনা এবং নিরবিচ্ছিন্ন ও মানসম্মত সেবা প্রদানে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Aminur / Aminur
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান