ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাংচুয়ালিটি বর্ষপূর্তি উদযাপন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযথ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে “মুভমেন্ট ফর পাংচুয়ালিটি”-এর বর্ষপূর্তি উদযাপন পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য সাইকেল র্যালি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার মাকসুদা আজিজ প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। “ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থা”-র সহযোগিতায় এবং “মুভমেন্ট ফর পাংচুয়ালিটি”-এর আয়োজনে এ অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণিল সাইকেল র্যালি বের করা হয়। র্যালিটি মাকসুদা আজিজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন বয়সের শিক্ষার্থী ও তরুণরা অংশগ্রহণ করে এবং সময়ানুবর্তিতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেয়। র্যালি শেষে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীরা জ্ঞানভিত্তিক বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে নিজেদের মেধার পরিচয় দেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “মুভমেন্ট ফর পাংচুয়ালিটি”-এর স্বপ্নদ্রষ্টা মেফতাউল ইসলাম মিলন, চিফ কো-অর্ডিনেটর মাহফুজুল ইসলাম কিরণ এবং সোনারহাট কলেজের অধ্যক্ষ বাবুল আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে সময়ানুবর্তিতার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি উন্নত ও সুশৃঙ্খল সমাজ গঠনে সময়মতো কাজ করার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। তারা তরুণ প্রজন্মকে সময়ের মূল্য উপলব্ধি করে জীবন পরিচালনার আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied