নেত্রকোণার খালিয়াজুরীতে শ্রমিক দল নেতার মাদক সেবনে ছবি ভাইরাল হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় শ্রমিক দলের এক নেতার কথিত মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
ভাইরাল হওয়া ছবিতে খালিয়াজুরী উপজেলার ২ নং চাকুয়া ইউনিয়ন শ্রমিক দলের দপ্তর সম্পাদক সাফায়েত তালুকদারকে মাদক সেবনরত অবস্থায় দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আলোচনা শুরু হয়।
সাফায়েত তালুকদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহিমনূর আলমের চাচাতো ভাই এবং বল্লী গ্রামের ওলিউর রহমানের ছেলে। ছবি প্রকাশের পর দলীয় নেতাকর্মীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এ বিষয়ে সাফায়েত তালুকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার চাচাতো ভাই রহিমনূর তালুকদার জানান,তিনি অসুস্থ থাকায় বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানেন না।
খালিয়াজুরী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান,তিনি ছবিটি দেখেছেন এবং এ বিষয়ে সাফায়েত তালুকদারকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান,মাদক সেবনের ছবি সম্পর্কে তারা অবগত আছেন। সংশ্লিষ্টদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে এবং যে কোনো সময় ব্যবস্থা নেওয়া হতে পারে। মাদকবিরোধী অভিযানে পুলিশ সার্বক্ষণিক সক্রিয় রয়েছে বলেও তিনি জানান।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের ঘটনা সমাজে নেতিবাচক প্রভাব ফেলে এবং তরুণদের কাছে ভুল বার্তা পৌঁছে দেয়। তাই সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied