ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকায় সমাপ্ত হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘সেইফকন ২০২৬’


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ১৮-৪-২০২৬ রাত ১১:২০
রাজধানী ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘১১তম সেইফকন ২০২৬’ সফলভাবে সমাপ্ত হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামো খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে আয়োজিত এ প্রদর্শনী দেশের ব্যবসা ও প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
গত বৃহস্পতিবার রাজধানীর কুড়িলে অবস্থিত আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) প্রদর্শনীটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আয়োজক সূত্রে জানা গেছে, অবকাঠামো নির্মাণ, নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট পাওয়ার ও লাইটিং, পানি ব্যবস্থাপনা, টিম্বার এবং ইঞ্জিনিয়ার্ড উডসহ আধুনিক প্রযুক্তির প্রসার ও উন্নয়নই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
প্রদর্শনীতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী পণ্য, প্রযুক্তি ও সমাধান উপস্থাপন করে। বিশেষভাবে, রহিমআফরোজ ব্যাটারিজ লিমিটেড তাদের ৭২ বছরের কার্যক্রম তুলে ধরে সৌরশক্তির মাধ্যমে দেশের ঘরে ঘরে আলো পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। একইসঙ্গে, তাদের গ্লোবাট (Globatt) ব্যাটারি বর্তমানে বিশ্বের ৭৫টিরও বেশি দেশে প্রতিনিধিত্ব করছে বলে জানানো হয়। ভবিষ্যৎ প্রযুক্তি হিসেবে ন্যানোবাট ব্যাটারির সম্ভাবনাও দর্শনার্থীদের সামনে উপস্থাপন করা হয়।
আয়োজকদের মতে, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ, প্রযুক্তি বিনিময় এবং নতুন বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি নীতিনির্ধারক, প্রকৌশলী, উদ্যোক্তা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করতেও সহায়ক হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ)-এর সভাপতি মোস্তফা আল মাহমুদ, ঢাকায় নিযুক্ত তুরস্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর বিলাল বেলিউর্ট, জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট (২০২৬) আরেফিন রাফি আহমেদ, কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রোমোশন এজেন্সি (কেওটিআরএ)-এর ডেপুটি ডিরেক্টর সুনঘুন লি, চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)-এর সহসভাপতি ওয়াং হংবো, বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআর)-এর সিনিয়র সহসভাপতি এ. জেড. এম. আজিজুর রহমান এবং সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজুল আলম।
বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘সেইফকন ২০২৬’ দেশের টেকসই অবকাঠামো উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
এই আয়োজন দেশের শিল্পায়ন ও প্রযুক্তিগত অগ্রগতির ধারাকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন

এমএসএম / এমএসএম

এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার