ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নেত্রকোণার খালিয়াজুরীতে সমতায় তারুণ্য প্রশিক্ষণ-তরুণদের সক্ষমতা উন্নয়নে নতুন দিগন্ত


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১৯-৪-২০২৬ দুপুর ২:৩৩

নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলায় তরুণদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হলো একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক সক্ষমতা উন্নয়নমূলক প্রশিক্ষণ। প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাগো ফাউন্ডেশন ট্রাস্ট-এর তত্ত্বাবধানে উপজেলা হলরুমে আয়োজিত এই প্রশিক্ষণটি“সমতায় তারুণ্য প্রকল্প”এর আওতায় বাস্তবায়ন করে নেত্রকোণা জেলা শাখার ভলান্টিয়ার ফর বাংলাদেশ(ভিবিডি),

প্রশিক্ষণে লিঙ্গ বৈষম্যজনিত সামাজিক ধ্যানধারণা, ডিজিটাল নিরাপত্তা,গণমাধ্যম সচেতনতা এবং অ্যাডভোকেসি বিষয়ে গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সেশন পরিচালিত হয়। অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে আলোচনায় অংশ নেন এবং বাস্তব জীবনে এসব জ্ঞান প্রয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

এই আয়োজনের মাধ্যমে খালিয়াজুরী উপজেলায় ভিবিডির কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাদির হোসেন শামীম। তিনি আয়োজনের সার্বিক সাফল্য কামনা করে জাগো ফাউন্ডেশনের শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি,তিনি ভবিষ্যতে উপজেলায় ভিবিডির কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজক দলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সফল ও সুচারুভাবে সম্পন্ন প্রশিক্ষণের মাধ্যমে দিনটি শেষ হয়। 

অংশগ্রহণকারী স্থানীয় স্বেচ্ছাসেবকরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান