আশকোনা হজ্জ ক্যাম্পে শাহ্জালাল ইসলামী ব্যাংক পরিচালিত হজ্জ বুথ এর উদ্বোধন
হজ্জ পরিপালনের প্রয়োজনীয় নির্দেশনা ও সহায়তা প্রদানের লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে একটি হজ্জ বুথ স্থাপন করেছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর সৌজন্যে হজ্জ গমনেচ্ছুদের মাঝে হজ্জ গাইড এবং ছাতা প্রদান করা হয়। ১৯ এপ্রিল ২০২৬ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: জাফর ছাদেক, এফসিএ প্রধান অতিথি হিসেবে উক্ত বুথ এর উদ্বোধন এবং হজ্জযাত্রীদের সেবার জন্য প্রদত্ত দ্রব্যসামগ্রী হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হজ্জ অফিস, ঢাকা এর পরিচালক (যুগ্ম-সচিব) মো: লোকমান হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো: আবুল বাশার, উত্তরা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবু হানিফ, আশকোনা শাখার ব্যবস্থাপক আহসানুল হক ফেরদৌস এবং ব্যাংকের জেএভিপি, জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের ইনচার্জ কে. এম. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান