ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নেত্রকোণায় জরুরি কর্মসূচিতে হাম-রুবেলা টিকা দেয়া শুরু


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২০-৪-২০২৬ দুপুর ১২:৫৮

নেত্রকোণায় ২ লাখ ২৪ হাজার ৮০৯ শিশুকে হাম ও রুবেলার টিকা দেয়ার লক্ষ্য নিয়ে জরুরি কর্মসূচি শুরু হয়েছে। সোমবার সকাল ৮টায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকা দেয়া শুরু হয়। ২০ এপ্রিল থেকে ১০ মে নাগাদ ১১ কর্মদিবসে প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই টিকাদান কর্মসূচি চলবে।

সকালে নেত্রকোণার পৌর শহরের ক্রিয়েশন স্কুলে টিকা প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন—অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুল ইসলাম এবং জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডা. গোলাম মওলাসহ গণমাধ্যমকর্মীগণ।

এ সময় জেলা সিভিল সার্জন কর্মকর্তা জানান, সকাল ৮টা থেকে জেলার ১০ উপজেলায় ২ হাজার ৭৪ টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে টিকা দেয়া হবে। নতুনসহ আগে যে শিশুরা টিকা দিয়েছে তাদের মাঝেও বুস্টার ডোজ দেয়া হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান