নেত্রকোণার মদনে নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী প্রশাসনিক কাজে প্রশংসায় ভাসছেন
নেত্রকোণার মদন উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী উপজেলায় যোগদানের অল্প সময়ের মধ্যেই জনবান্ধব প্রশাসন গড়ে তুলে সর্বস্তরের জনগণের প্রশংসায় ভাসছেন। তিনি গত ৩ ডিসেম্বর ২০২৫ তারিখে উপজেলার দায়িত্ব গ্রহণের পর থেকেই দাপ্তরিক কাজে কঠোর নজরদারি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে আলোচনায় এসেছেন।
তিনি উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ব পালনে গাফিলতি না করার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন। নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হয়ে উপজেলার সকল স্তরের মানুষকে যথাযথ সেবা প্রদানের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন। নিজের দপ্তরের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি উপজেলা ও পৌরসভার উন্নয়নমূলক কাজের তদারকিসহ বিভিন্ন স্তরের মানুষের সমস্যা সমাধানের জন্য প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলছেন। অসহায়, নির্যাতিত ও নিপীড়িত মানুষ তাঁর কার্যালয়ে আসলে তিনি তাৎক্ষণিক সমস্যা সমাধানের চেষ্টা করছেন, ফলে সাধারণ মানুষের কাছে তিনি অল্প সময়েই আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
উপজেলা পরিষদের মাসিক সভায় আইনশৃঙ্খলাসহ সরকারি সকল কার্যক্রম সুষ্ঠুভাবে তদারকি রাখায় তিনি ইতোমধ্যে প্রশংসিত হয়েছেন। তাঁর উদ্যোগে সরকারি-বেসরকারি দপ্তরগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও গতি ফিরে এসেছে। তিনি উপজেলার শিক্ষার মানোন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতিচর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ, মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং দরিদ্র ও অসহায় মানুষের মানবিক প্রয়োজনে পাশে দাঁড়ানোসহ নানা প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।
এছাড়া উপজেলায় ঈদগাহ মাঠ স্থাপন, মসজিদ নির্মাণ এবং মদন পৌরসভার রাস্তাঘাট উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছেন। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি মাদকাসক্তদের পুনর্বাসন কার্যক্রমেও তিনি সহায়তা করে যাচ্ছেন। স্থানীয়দের ভাষ্যমতে, মদন উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী একজন মিশুক ও নিরহংকার মানুষ। তিনি এই উপজেলায় যোগদান করার পরপরই রাস্তাঘাটের উন্নয়ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ আইনশৃঙ্খলার ব্যাপক উন্নতি হয়েছে।
এমএসএম / এমএসএম
মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় বাদীর জিডি
রায়গঞ্জে এইচএসসি শিক্ষার্থী আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামি রিপন গ্রেপ্তার
কার্টুন দেখানোর কথা বলে ৬ বছরের শিশুকে ধর্ষণ, দুই কিশোর গ্রেপ্তার
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
বিশ্ববাজারে 'তরল সোনা' খ্যাত সুজানগরের 'আগর-আতর'
হেফাজতের বক্তব্যের প্রতিবাদে কুষ্টিয়ায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
দাউদকান্দিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সাংবাদিক আয়ান শর্মার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
এক ট্রলারে ১০০ মণ ইলিশ, আলীপুরে বিক্রি ৩০ লাখ টাকায়
এবি পার্টির সুনামগঞ্জে জেলা কমিটিতে তালহা-আরেফিন
অস্বাস্থ্যকর পরিবেশ ও ওজনে অনিয়ম: কালিহাতীতে দুই মিষ্টির দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা