ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের সহকারী হাইকমিশনারের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সফর: দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের নতুন দিগন্ত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২০-৪-২০২৬ দুপুর ৪:২৮

ভারতের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন রবিবার (১৯ এপ্রিল ২০২৬) চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) পরিদর্শন করেন। এ উপলক্ষে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসই-এর চেয়ারম্যান জনাব এ.কে.এম. হাবিবুর রহমান, বোর্ড পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম, জনাব শাহজাদা মাহমুদ চৌধুরী এবং জনাব নাজনীন সুলতানা এফসিএ। এছাড়াও উপস্থিত ছিলেন সিএসই-এর ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ-সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নকে কেন্দ্র করে একটি কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করেন, যেখানে ভারতের সাথে সহযোগিতার সুস্পষ্ট সম্ভাবনার কথা তুলে ধরা হয়। তিনি ভারতের পুঁজিবাজারের অভিজ্ঞতাকে আরও গভীরভাবে কাজে লাগানোর আহ্বান জানান, বিশেষ করে বাজারের বহুমুখীকরণ এবং পণ্যভিত্তিক ডেরিভেটিভস বাজার গড়ে তোলার ক্ষেত্রে। এছাড়া, তিনি অন্যান্য এসেট ক্লাস সম্প্রসারণে সহযোগিতার অনুরোধ জানান, যাতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর লক্ষ্য অনুযায়ী একটি মাল্টি এসেট ক্লাস এক্সচেঞ্জ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তিনি বাংলাদেশ পুঁজিবাজারে বিদ্যমান সম্ভাবনাগুলো অন্বেষণের জন্য ভারতীয় ব্রোকার ও বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান।

ডা. রঞ্জন তাঁর বক্তব্যে উল্লেখ করেন, "পুঁজিবাজার বিষয়ে ভারতের সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে—যা আমরা বাংলাদেশের সঙ্গে ভাগ করে নিতে আগ্রহী। যৌথ কারিগরি সেশন, বিশেষায়িত কর্মশালা এবং নলেজ ট্রান্সফার প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ বিশেষত কমোডিটি ডেরিভেটিভস খাতে ভারতের পরীক্ষিত দক্ষতা কাজে লাগিয়ে তার আর্থিক বাজারকে আরও উন্নত করতে পারে। যা হবে বাংলাদেশের পণ্যখাত সংশ্লিষ্ট অংশীজনদের জন্য মূল্য নির্ধারণ (price discovery) এবং ঝুঁকি ব্যবস্থাপনার (Price risk Management) ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অব ইন্ডিয়া (MCX) কমোডিটি ডেরিভেটিভস ক্ষেত্রে একটি বৈশ্বিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত, এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (SEBI)-এর আনুষ্ঠানিক সহযোগিতা প্রাপ্তির মাধ্যমে এর সফল মডেলটি সিএসই-এর জন্য একটি ব্লুপ্রিন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে।"

বাংলাদেশের এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভারত সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভারত বাংলাদেশকে কেবল প্রতিবেশী হিসেবেই নয়, বরং প্রকৃত উন্নয়ন অংশীদার হিসেবে দেখে। তাই আমরা এই পথচলায় একসঙ্গে এগিয়ে যেতে চাই। বাংলাদেশ-ভারত সম্পর্ক চিরজীবী হোক।

এমএসএম / এমএসএম

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত