এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জ লিমিটেড, ইউকে এর চুক্তি
এনআরবিসি ব্যাংক পিএলসি এবং যুক্তরাজ্যভিত্তিক ব্রাক সাজন এক্সচেঞ্জ লিমিটেড এর মধ্যে প্রবাসীদের রেমিটান্স সহজে ও দ্রুত দেশে পাঠানোর লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার, ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো: তৌহিদুল আলম খান, এফসিএমএ, এবং ব্রাক সাজন এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম। চুক্তির আওতায় পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এখন এনআরবিসি ব্যাংকের দেশজুড়ে সকল শাখা ও উপশাখার মাধ্যমে নিরাপদ ও দ্রুত উপায়ে দেশে অর্থ পাঠাতে পারবেন।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, ইন্টারন্যাশনাল বিভাগের প্রধান হাসনাত রেজা মহিব্বুল আলম, ট্রেজারি বিভাগ ও ইসলামিক ব্যাংকিং উইং ‘আল-আমিন’ এর প্রধান মো: আব্দুল গফুর রানা, ব্রাক সাজন এক্সচেঞ্জ লিমিটেডের অপারেশন্স বিভাগের প্রধান মো: মারজানুর রহমান এবং ম্যানেজার অপারেশন্স কল্লোল বিশ্বাসসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান