ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে সারা দেশের ন্যায় ৭৭টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২১-৪-২০২৬ দুপুর ৩:৫১

সারা দেশের ন্যায় পটুয়াখালীতে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার সকাল দশটায় জেলার ৭৭ টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় ২৫ হাজার ২ শ‘ ৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে।
সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রেগুলোর সামনে অভিভাবকদের উপস্থিতি লক্ষ করা গেছে। পরীক্ষার্থীদের তল্লাসী চালিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। সুষ্ঠ ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা সম্পান্নের লক্ষে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড় প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এর মধ্যে ৪২টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ১৬ হাজার ২৯৯ জন, ২২টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ৬ হাজার ৯১০ জন এবং ১৩টি কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী ২ হাজার ২১ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। সব মিলিয়ে জেলার মোট পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৩০ জন।
উপজেলা ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হলো সদর উপজেলায় ৪ হাজার ৮৪৯ জন, বাউফলে ৬ হাজার ২৬৭ জন, দুমকিতে ১ হাজার ৭৬১ জন, দশমিনায় ২ হাজার ৫০ জন, মির্জাগঞ্জে ২ হাজার ৩২ জন, গলাচিপায় ৪ হাজার ৩৯ জন, কলাপাড়ায় ৩ হাজার ২১ জন এবং রাঙ্গাবালী উপজেলায় ১ হাজার ২১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানিয়েছেন, নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে মাননীয় শিক্ষা মন্ত্রীর নির্দেশনায় এ বছর প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ, একাধিক ভিজিল্যান্স টিম গঠন এবং কেন্দ্রসমূহে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র‍্যাব মোতায়েনসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।

Aminur / Aminur

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার