আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টারে ফাউন্ডেশন কোর্সের প্রথম পর্ব শুরু
আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টারে নবনিযুক্ত এসিস্ট্যান্ট অফিসারদের ০৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের প্রথম পর্ব শুরু হয়েছে। পরবর্তীতে মে মাসে ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় ধাপ শুরু হবে। রোববার (১৯ এপ্রিল) এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের প্রশাসক জনাব মামুনুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের প্রশাসক মহোদয়কে সহায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ড. সুমন্ত কুমার সাহা, সিএফএ। এছাড়াও উপস্থিত ছিলেন আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান (রাজশাহী ও খুলনা) জনাব মোঃ কামাল হোসেন; এবং ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ বিভাগের প্রধান জনাব মাসুদ হাসান। ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ট্রেনিং জনাব মোঃ পারভেজ ইউসুফ চৌধুরী প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন। ফাউন্ডেশন কোর্সে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার মোট ২৮ জন কর্মকর্তা অংশ নেন। এ সময় বক্তারা প্রশিক্ষণার্থীদের দক্ষতা ও দায়িত্বশীলতার সাথে ব্যাংকিং পেশায় নিজেদের গড়ে তোলার পরামর্শ দেন।
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন