নাঙ্গলকোটে উপজেলা প্রশাসনের উদ্যেগে ৪সভা অনুষ্ঠিত
কুমিল্লার নাঙ্গলকোটে গতকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৪টি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মোঃ আশরাফুল হক, পৌর মেয়র মোঃ আব্দুল মালেক, ভাইস চেয়ার আবু ইউছুপ ভূঁইয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিজয় কুমার হালদার, চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি চেয়ারম্যান আবু তাহের প্রমূখ। বক্তব্য রাখেন সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় প্রথমে আসন্ন শ^ারদীয় শ্রী শ্রী দুর্গা পূজা উদ্যাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়। এতে জানানো হয় এ বছর নাঙ্গলকোটে ৯টি পুজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে এবং প্রশাসনের পক্ষ থেকে শান্তিশৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ২য় সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২১ ইং পালন উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। ৩য় সভায় উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের চেয়ারম্যানগণ বিভিন্ন প্রকারের ভাতা নিয়া অনিয়মের অভিযোগে সমাজ সেবা কর্মকর্তার প্রতি অসনতুষ্টি প্রকাশ করে। ৪র্থ সভায় উপজেলার টাস্কফোর্স এর সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমিহীন ‘ক’ শেণ্রীর পরিবারকে পূনঃবাসনের লক্ষ্যে গৃহ নির্মাণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার