ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ফরিদগঞ্জে সবুজ মাঠে ধুলছে কৃষকের স্বপ্ন


ফরিদগঞ্জ প্রতিনিধি  photo ফরিদগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১-৪-২০২৬ দুপুর ৪:৫৮

চাঁদপুরের ফরিদগঞ্জে সর্বত্র যেদিকে চোখ যায় সেদিকেই শুধু বোরো ধানের ক্ষেত। এ যেন সবুজের সমারোহ। আর এই সবুজ ধান গাছে ধুলছে কৃষকের স্বপ্ন। সোনালী ধানের শীষ ঝলমল করছে মাঠের পর মাঠ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধান পাকার ধুম পড়বে সোনালি ধানে ভরে উঠবে কৃষক-কৃষাণীর শূন্য গোলা। পাশাপাশি তাদের মুখে ফুটে উঠবে হাসির ঝিলিক। মাঠের এই চোখ জুড়ানো দৃশ্য এখন পুরো ফরিদগঞ্জ উপজেলায় কৃষি অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার করেছে।
কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, রোগবালাইয়ের উপদ্রব কম থাকায় এবং সঠিক সময়ে সেচ ও সারের জোগান নিশ্চিত হওয়ায় এবার ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ফরিদগঞ্জ উপজেলায়, ১০ হাজার ১৪০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়। লক্ষ্যমাত্রার বিপরীতে এখানে ১০ হাজার ১৫০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হেক্টর বেশি। গত মৌসুমে বোরো ধানের আবাদ হয়েছিল ১০ হাজার ১২০ হেক্টর জমিতে। 
সূত্র আরও জানায়, চলতি মৌসুমে ১ হাজার ১৫০জন কৃষকের মাঝে প্রণোদনাস্বরূপ সার, বীজ ্র রোগবালাই কীটনাশক ওষুধ বিতরণ করা হয়েছে। 
ভাটিরগাঁও এলাকার কৃষক আব্দুর রাজ্জাক বলেন, বিস্তীর্ণ এলাকায় বোরো ধানের মাঠে সবুজের সমারোহ। প্রতিটি ধান ক্ষেতে ধানের শীষ উঁকি দিচ্ছে। কৃষকরা তাদের ধানের জমি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।
বড়ালী গ্রামের কৃষক ফারুক হোসেন জানান, এ বছর তিনি তার ১০ বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছেন। এ সময় তিনি তার জমির সুস্থ-সবল সবুজ ধান গাছে হাত নাড়াচাড়া করছিলেন। এমন সুন্দর ধান ক্ষেত দেখে তার মনটা খুশিতে ভরে উঠেছে।
শাসনমেঘ এলাকার কৃষক মোশারফ হোসেন, সাহেবগঞ্জ এলাকার কাউসার হোসেনসহ আরো অনেকেই বলেন, এক বিঘা জমিতে ধান উৎপাদনে যে পরিমাণ অর্থ ব্যয় হয়, যে পরিশ্রম করা হয়, সে তুলনায় ধানের মূল্য পাচ্ছেন না কৃষকরা। ফলে অনেক চাষি তাদের জমিতে ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন। সরকারের কাছে তাদের দাবি, যেমন করে সার, বীজ ও কীটনাশকের ঘাটতি মেটানো হয়েছে, তেমনি করে তাদের উৎপাদিত ধানের সঠিক মূল্য নির্ধারণ করলে প্রান্তিক চাষিদের দুঃখ-দুর্দশা মুছে যাবে।

গুপ্তের বিল এলাকার কৃষক সিরাজুল ইসলাম বলেন, এখন আমাদের একটাই প্রার্থনা বাকি দিনগুলো যেন আবহাওয়া এমন শান্ত থাকে। শিলাবৃষ্টি বা হঠাৎ কালবৈশাখী ঝড় যেন আমাদেও এ কষ্টের ফসল নষ্ট না করে দেয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার বলেন,মাঠ পর্যায়ে কৃষকদের নানা ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকরা আমাদের পরামর্শ মেনে চলছেন আর প্রাকৃতিক দুর্যোগ না হলে আশা করি চলতি মৌসুমে আমাদের আমনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। এ ছাড়া কৃষকের নিবিড় পরিচর্যা, যথাসময়ে জমিতে সার ও কীটনাশক প্রয়োগের ফলে বোরো ধানের বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার