ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নেত্রকোণায় জেলা প্রশাসক পরীক্ষার্থীদের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন- সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২১-৪-২০২৬ বিকাল ৫:৩২
২১ এপ্রিল মঙ্গলবার জেলার বিভিন্ন বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য চলমান এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
 
পরিদর্শনকালে তিনি পরীক্ষার হলসমূহের সার্বিক পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা,নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা,সিসিটিভি ক্যামেরা সচল রাখা এবং পরীক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
 
জেলা প্রশাসক এ সময় বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও তিনি কঠোরভাবে সতর্ক করেন।
পরিদর্শনকালে তিনি কেন্দ্রসমূহে দায়িত্বরত শিক্ষক, কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং পরীক্ষার গুণগত মান বজায় রাখতে তাঁদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসনের এমন তদারকি কার্যক্রমে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন,জেলা প্রশাসনের কঠোর নজরদারিতে এবার নেত্রকোণায় এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান