ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে বিশ্ব বসতি দিবস পালিত


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ৬-১০-২০২১ বিকাল ৫:২৭

‘’পরিবেশ বান্ধব নগর গড়ি, কার্বন নিঃসরণ সীমিত করি’’ স্লোগানকে সামনে রেখে ব্রাক ও গাজীপুর সিটি কর্পোরেশনের সমন্বয়ে টঙ্গীতে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ই অক্টোবর বুধবার সকাল ১০ ঘটিকার সময় আনন্দ র্যা লী শেষে জিসিসি’র সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, বিশ্ব বসতি দিবস,১৯৮৫ সালে জাতিসংঘের এক অথিবেশনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১৯৮৬ সাল থেকে প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্বব্যাপী দিবসটি উতযাপিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রতি বছরের মতো এবারো পালন করছে। 
গাজীপুর সিটি কর্পোরেশন জোন ১ এর সহকারি বজ্র্য ব্যাবস্থাপক আরিফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের (টঙ্গী) জোন ১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেড এস,এম সোহবাব হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঐতিহ্যবাহী টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল।
ব্রাক কর্মকর্তাদের মধ্যে ছিলেন, আহমেদ ইবনে সেলিম, এম কে বাবলুর রহমান, রিয়াজ উদ্দিন ও ফয়সাল খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। এছাড়া ওয়াল্ড ভিশনে’র কর্মকর্তা মোঃ জসিম উদিইন, রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, খোরশেদ আলম, সাংবাদিক শেখ রাজীব হাসান, আফসানা মীমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন। 

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন