ফলের মৌসুমে পোলার আইসক্রীম নিয়ে এলো ‘এসোরা’ ফ্রুট আইসক্রীম
পোলার আইসক্রীম বাজারে নিয়ে এলো হোয়াইট চকোলেট কোটেড ফ্রুট আইসক্রীম ‘এসোরা’। ‘এসোরা’ পাওয়া যাচ্ছে দুটি ভিন্ন ফ্রুট ভ্যারিয়ান্টে; ব্যানানা এবং মিক্সড বেরি। এই আইসক্রীমটির বিশেষত্ব হলো এর হোয়াইট চকোলেট কোটিং, এর পাশাপাশি রয়েছে রিপল সমৃদ্ধ ফ্রুট ফ্লেভারের আইসক্রীম, যা ভোক্তাদের একইসঙ্গে ফলের স্বাদ ও সতেজতার ভিন্নধর্মী অভিজ্ঞতা প্রদান করবে।
সম্প্রতি ঢাকায় এই পণ্যটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোলার-এর চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম, হেড অফ মার্কেটিং মো: আব্দুল্লাহ-আল-মামুন, হেড অফ সেল্স এন্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সরোয়ার, হেড অফ এইচআর এন্ড আইটি কাজী সাইফুল ইসলাম, জিএম- ফ্যাক্টরি এন্ড প্রোজেক্ট মোহাম্মাদ মইনুল ইসলাম, হেড অফ সাপ্লাই চেইন সৈয়দ ইমতিয়াজ হোসেন, হেড অফ প্ল্যান্ট অপারেশন মোহাম্মাদ ইফতেখার আহসান এবং হেড অফ ইন্টারনাল অডিট নিজামুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে পোলার আইসক্রীম-এর চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম বলেন, “এখনকার ভোক্তারা শুধু স্বাদ নয়, বরং নতুনত্ব ও ভালো মানের পণ্য খুঁজছেন। আমরা লক্ষ্য করছি যে, বর্তমানে ভোক্তারা ক্রমশ ফলের সতেজ স্বাদের দিকে ঝুঁকছেন। আর এই চিন্তা থেকেই ‘এসোরা’ তৈরি করা হয়েছে, যা ফলের সতেজতা ও হোয়াইট চকোলেটের স্বাদ একসঙ্গে উপভোগের সুযোগ করে দিবে”। তিনি আরও উল্লেখ করেন, ‘এসোরা’র মাধ্যমে পোলার প্রতিদিনের আইসক্রীম খাওয়ার মুহূর্তগুলোকে নতুন প্রজন্মের কাছে আরও প্রাণবন্ত, সতেজ এবং প্রাসঙ্গিক করে তুলবে।’
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন