ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ক্রেডিট রেটিং নিয়ে প্রিমিয়ার ব্যাংকে ক্র্যাবের প্রশিক্ষণ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৩-৪-২০২৬ দুপুর ৩:৪৩

ব্যাংকিং খাতে ঋণ মূল্যায়ন ও ঝুঁকি ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে প্রিমিয়ার ব্যাংক পিএলসির কর্মকর্তাদের জন্য একটি প্রশিক্ষণ দিয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব)।
‘এনহ্যান্সিং ফিন্যান্সিয়াল ইনসাইট: আ ট্রেনিং প্রোগ্রাম অন ক্রেডিট রেটিং অ্যাওয়ারনেস’ শিরোনামের এই কর্মশালাটি আয়োজন করে প্রিমিয়ার ব্যাংকের লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টার (এলটিডিসি)। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণটি পরিচালনা করেন ক্র্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চিফ রেটিং অফিসার নূর এলাহী মোল্লা এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ইউনিট হেড মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া।
কর্মশালায় অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরা হয়—কীভাবে ক্রেডিট রেটিং করা হয়, ঝুঁকি কীভাবে মূল্যায়ন করা হয় এবং এসব বিষয় ব্যাংকের ঋণ সিদ্ধান্তকে কীভাবে প্রভাবিত করে।
এতে ক্রেডিট মূল্যায়নের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়েও আলোচনা হয়। বিশেষ করে স্বচ্ছতা, তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং ব্যাংকিং খাতের বর্তমান বেস্ট প্র্যাকটিসের ওপর গুরুত্ব দেওয়া হয়।
ফটো ক্যাপশন : ব্যাংকিং খাতে ঋণ মূল্যায়ন ও ঝুঁকি ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে প্রিমিয়ার ব্যাংক পিএলসির কর্মকর্তাদের জন্য একটি প্রশিক্ষণ দিয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব)।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন